ads

শনিবার , ১৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ১৫৩
নকলায় অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদ-উদ-আজহা উপলক্ষে ১৬০ দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট শনিবার দুপুরে উপজেলার গৌড়দ্বার বাজারে আদর্শ উন্নয়ন সংস্থা (আউস)’র আয়োজনে ও অর্থায়নে সংস্থার প্রধান কার্যালয় চত্ত্বরে ওইসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও আদর্শ উন্নয়ন সংস্থার সভাপতি নামজুল হুদা অনিকের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন।
ওই সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আক্রাম হোসেন, আদর্শ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সম্রাট মোস্তাহান এবং আউস’র উপদেষ্টা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, মো. মজিবুর রহমান ও শোয়াইব হোসেন নিপুণসহ স্থানীয় আওয়মীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও দুই শতাধিক দরিদ্র ও অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ৩৮ কোটি টাকার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads