স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সহপাঠী কলেজ ছাত্রীর ছবিকে বিশেষ কায়দায় পর্নোগ্রাফি হিসেবে ফেসবুকে ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে বিজয় চন্দ্র সূত্রধর (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৮ আগস্ট শনিবার সকালে পৌর শহরের পূর্বশেরী এলাকায় বিজয়রে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় বিনয় চন্দ্র সূত্রধরের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, শেরপুর সরকারি কলেজের ছাত্র বিজয় তারই এক সহপাঠী ছাত্রীকে কথা না শুনলে ওই ছাত্রীর ছবিকে পর্নোগ্রাফিতে পরিণত করে ফেসবুকে ছেড়ে দেবে মর্মে হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষিতে ওই ছাত্রীর বাবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটককৃত বিজয়ের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।























