ads

রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোন্দল-ষড়যন্ত্রে লিপ্ত হলে বিলীন হয়ে যাবেন ॥ ময়মনসিংহে ড. আব্দুর রাজ্জাক

খবর টি পড়েছেন : ১৫৬
কোন্দল-ষড়যন্ত্রে লিপ্ত হলে বিলীন হয়ে যাবেন ॥ ময়মনসিংহে ড. আব্দুর রাজ্জাক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি হলো নিবেদিত কর্মীরা। কর্মীদের নিয়ে কোন্দল কলহ ও ষড়যন্ত্রে লিপ্ত হলে বিলীন হয়ে যাবেন। অতীতে যারা এসব করেছে তারা রাজনীতিতে বিলীন হয়ে গেছে। সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি ১১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ময়মনসিংহ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেন, আওয়ামীলীগের ঐক্য আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে পারে। অনৈক্যের কারণে আওয়ামীলীগ ক্ষমতায় না আসতে পারলে কেউই রেহাই পাবেন না। তিনি নেতাকর্মীদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রেখে নৌকর পক্ষে কাজ করার আহবান জানান।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডকোট মেজবাহ উদ্দিন সিরাজ, মফিদুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, অ্যাডভোকেট মোছলেম উদ্দিন এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, ডাঃ এম. আমান উল্লাহ এমপি,শরীফ আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুিহন এমপি, ফাহমী গোলন্দাজ বাবলে এমপি, ফাতেমা জহুরা রানী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মোহিত-উর রহমান শান্ত, কে.এম খালিদ বাবু, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, অ্যাডভোকেট নূরুজ্জামান খোকন, শাহ শওকত ওসমান লিটন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় পুলিশের লাঠিপেটায় বিএনপির মিছিল পণ্ড পরবর্তী সংবাদ কারাগারে ডিভিশন পেলেন খালেদা জিয়া

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads