চুক্তি থেকে বাদ সাব্বির, ২০ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ১৬৬
চুক্তি থেকে বাদ সাব্বির, ২০ লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দর্শক পেটানোর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তিই পেলেন সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেট চলাকালীন বিতর্কিত ঘটনায় জড়ানোর দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে সাব্বিরকে। একই ঘটনায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এই তরুণ উদীয়মান ক্রিকেটারকে।
শাস্তি এতেই শেষ নয়। একই ঘটনায় ঘরোয়া ক্রিকেটে সাব্বিরকে ছয় মাস নিষিদ্ধ করা হয়। অর্থাৎ, আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না এই ডানহাতি ব্যাটসম্যান।
সোমবার বেক্সিমকো কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাব্বিরের বিরুদ্ধে এই শাস্তির ঘোষণা দেন। ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির সুপারিশ করার পর এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
গত মাসের শেষের দিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের সময় এক দর্শককে পেটান সাব্বির। একই ম্যাচের সময় ম্যাচ অফিসিয়ালদের সঙ্গেও বাজে আচরণ করেন তিনি। এমন বিতর্কিত ঘটনায় বড় ধরনের শাস্তিই পেলেন সাব্বির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেলবোর্নে কুকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads