ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোখলেছুর রহমান পান্না বিপিএম (বার)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি পত্নী প্রণীতা সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রবীণ সংগঠক আব্দুল ওয়াদুদ অদু, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাছুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ।

Shamol Bangla Ads

এছাড়া অনুষ্ঠানে পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রাতে নৈশভোজে প্রধান মেহমান হিসেবে শরিক হন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ অন্যান্য অভ্যাগত মেহমানরাও শরিক হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শীতার্তদের মাঝে দরিদ্র সেবা সংঘের শীতবস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ নকলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads