ads

শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ইত্তেফাকুল ওলামার বিশাল বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ১৬০
ময়মনসিংহে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ইত্তেফাকুল ওলামার বিশাল বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে শুক্রবার দুপুরে বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল ওলামার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজের পর ময়মনসিংহ বড় মসজিদ সংলগ্ন জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ গণমিছিলটি শহরের তাজমহল মোড়, স্টেশন রোড ও গাঙ্গিনারপাড় মোড় হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি বাহিনী ও বৌদ্ধ অস্ত্রধারীরা যৌথভাবে ইতিহাসের বর্বতম হত্যাকান্ড চালাচ্ছে। বার্মার মগ সন্ত্রাসীদের পৈশাচিক নির্মমতার কোনো নজীর দুনিয়াতে নেই। গত কয়েকদিনে তারা মুসলমানদের অসংখ্য ঘরবাড়ি, মাদ্রাসা ও মসজিদ আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, শিশুসহ সব বয়সী মানুষকে দা দিয়ে কুপিয়ে মারছে, এমনকি জীবন্ত মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করছে। প্রতিদিন নদীতে ভাসছে মিয়ানমারের নির্যাতিত মুসলমান শিশু-কিশোর, যুবক-যুবতি, বৃদ্ধ নারী পুরুষের বিকৃত লাশ। আরকানে মুসলমানের ওপর যে নির্যাতন চলছে তা জাহেলী যুগের বর্বরতাকেও হার মানিয়ে ফেলছে।
এ পরিস্থিতিতে কোনো বিবেকবান ও ঈমানদার মানুষ নীরব বসে থাকতে পারে না। আরাকানের অত্যাচারিত মুসলমানদের পাশে দাঁড়ানো, যার যার সামর্থানুযায়ী সাহায্য করা সকল মুসলমানদের ঈমানী ও মানবিক দায়িত্ব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে নৌকাবাইচ ॥ বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি পরবর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ॥ নানা সমস্যা সমাধানে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads