ads

শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে নৌকাবাইচ ॥ বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি

খবর টি পড়েছেন : ২৩৪
ময়মনসিংহে নৌকাবাইচ ॥ বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন বিজিবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট আকর্ষণীয় নৌকাবাইচ। বিজিবি-বিএসএফের ৫ দিনের ওয়াটার স্পোর্টস প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় বিএসএফকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি। শুক্রবার বিকেলে বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর ময়মনসিংহ-২৭ বিজিবির সার্বিক তত্ত্বাবধানে এবং বেসামরিক নৌকাবাইচ দলের সমন্বয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রহ্মপুত্র নদের দু’তীরে হাজার হাজার দর্শণার্থী জমজমাট আকর্ষণীয় নৌকাবাইচে বিজিবি-বিএসএফের সদস্যদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এ.ম সালেহ উদ্দিন। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, মনমনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, বিজিবির মহাপরিচালকের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম ও ২৭, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান।
প্রতিযোগিতায় বেসরকারি পর্যায়ে জামালপুর জেলার ভাই ভাই নৌকাবাইচ দল প্রথম স্থান অর্জন করে একটি ফ্রিজ পেয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পেয়েছে হজরত শাহজালাল (রহ.) নৌকাবাইচ দল এবং তৃতীয় স্থান অর্জন করে ২১ ইঞ্চি এলইডি টিভি পেয়েছে শেরপুরের আবদুল হালিমের নৌকাবাইচ দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা ॥ মাদার অব হিউম্যানিটি -মুহম্মদ শফিকুর… পরবর্তী সংবাদ ময়মনসিংহে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ইত্তেফাকুল ওলামার বিশাল বিক্ষোভ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads