শ্যামলবাংলা ডেস্ক : কনফেডারেশন্স কাপের শিরোপা জয় করে ব্রাজিলকে হটিয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করল জার্মানি। বৃহস্পতিবার ফিফার র্যাংকিং আপডেট হলেই শীর্ষে উঠে যাবে জোয়াকিম লোর দল। জার্মানি শীর্ষে ওঠায় ২-এ নেমে যাচ্ছে নেইমারের ব্রাজিল। আর আর্জেন্টিনা নেমে যাবে ৩।
এদিকে কনফেডারেসন্স কাপে দারুণ পারফর্ম করায় উন্নতি হচ্ছে রোনালদোর পতুর্গালের। ৮ নম্বর থেকে ৪ ধাপ এগিয়ে ৪ এ উঠে আসছে রোনালদোর দল। তবে কনফেডারেশন কাপের ফাইনালে খেলেও অবনমন হচ্ছে চিলির। ৭ এ নেমে যাচ্ছে সানচেজের দল।
এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরান। সাত ধাপ ২৩তম অবস্থানে উঠে আসছে দেশটি। এছাড়া অস্ট্রেলিয়া ৪৪ ও জাপান ৪৫তম স্থানে রয়েছে। আগের মাসে র্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ।

























