ads

রবিবার , ২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির বিয়ের আমন্ত্রণপত্র হয়তো হারিয়ে গেছে : ম্যারাডোনা

খবর টি পড়েছেন : ১৬৯
মেসির বিয়ের আমন্ত্রণপত্র হয়তো হারিয়ে গেছে : ম্যারাডোনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বিয়েতে দেশটির ফুটবল কিংবদন্তী ম্যারাডোনার অনুপস্থিতি বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন ম্যারাডোনা নিজেই।
ম্যারাডোনা বলেন,”মেসি নিশ্চয়ই বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। কিন্তু সেটা হয়তো কোথাও হারিয়ে গেছে”। বর্তমানে রাশিয়ায় রয়েছেন ম্যারাডোনা। সংবাদমাধ্যম সোভেতস্কি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসিকে শুভকামনা জানিয়ে ম্যারাডোনা বলেছেন, “সে জানে আমি তাকে কতো ভালোবাসি”।
উল্লেখ্য, ২৫ বছরের প্রেমের পর শুক্রবার রাতে আর্জেন্টাইন তারকা মেসি বিয়ে করেন তার প্রেমিকা আন্তোনেলা রোক্কুসুকে। মেসির নিজের শহর রোসারিওর একটি বিলাসবহুল হোটেলে বেশ ঘটা করেই বিয়ের এই অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে, এটি শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অতিথি ছিলেন ২৬০ জন। তাদের মধ্যে ফুটবল স্টারসহ অন্যান্য সুপরিচিত নামিদামি ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ছিলেন বার্সেলোনায় মেসির সতীর্থ খেলোয়াড় লুইস সোয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে এবং তার স্ত্রী, কলম্বিয়ার পপ স্টার শাকিরা। এরপরও কিন্তু সেই অনুষ্ঠানে একজনের অনুপস্থিতি অনুভব করেছেন সকলেই।
মেসির বিয়েতে যিনি ছিলেন না তিনি আর্জেন্টিনারই আরেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। আর স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যারাডোনাকে আমন্ত্রণই জানাননি মেসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেস্ট স্ট্যাটাস পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড পরবর্তী সংবাদ ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে জার্মানি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads