ads

বৃহস্পতিবার , ৬ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেঘালয়ে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ

খবর টি পড়েছেন : ১৫২
মেঘালয়ে বিজিবি-বিএসএফ প্রীতি ফুটবল ম্যাচ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র ময়মনসিংহ সেক্টরের ২৭ ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, শেরপুর সীমান্তে ভারতের ডালুতে ৫ জুলাই বুধবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ডালু সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বিএসএফ একাদশ ৭-০ গোলে বিজিবি একাদশকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক কনস্টেবল নরেশ কুমার ত্রিপুরা ও রানারআপ বাংলাদেশ দলের অধিনায়ক নায়েক আলাল মিয়ার হাতে ট্রফি তুলে দেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রত্যেক খেলোয়াড় এবং উভয় দেশের কর্মকর্তাদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।
এ সময় বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী অনিরুদ্ধ বিজিবিএম, ২৭ ব্যাটলিনের সিও লেফটেনেন্ট কর্ণেল আনিসুর রহমান, মেজর মেজবাহুল আলম ও মেজর এনামুল করিম এবং বিএসএফ তুরা সেক্টরের ডিআইজি ইউপিএস পাঠানিয়া আরটিডি, কমান্ডার পিকে মিসরা, সঞ্জয় কুমার শ্রীবাস্তব, সুকুমার পাঠানিক, হিমনাথ কুমার ও সানকাটা প্রাসাদসহ বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ ৬ জুলাই ॥ শেরপুরের কাটাখালি যুদ্ধ দিবস পরবর্তী সংবাদ শেরপুরে প্রতিবন্ধী শিশু ও তরুণী ধর্ষণ মামলার পৃথক…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads