শেরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমন পিয়াসীদের ভীড়

খবর টি পড়েছেন : ১৮৯
শেরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমন পিয়াসীদের ভীড়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ভ্রমনপিয়াসীদের পদভারে মুখরিত শেরপুরের পর্যটন কেন্দ্রগুলো। জেলায় মধুটিলা ইকোপার্ক, গজনি অবকাশ, পানিহাতাসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদেও ভীড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার নালিতাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে পোড়াগাঁও ইউনিয়নে ময়মনসিংহ বন বিভাগের ব্যবস্থাপনায় মধুটিলা ফরেষ্ট রেঞ্জের সমসচূড়া বন বীটের আওতায় ৩৮০ একর বনভূমিতে গারো পাহাড়ের মনোরম পরিবেশে সরকারীভাবে বিগত ২০০০ সালে নির্মিত হয় ‘মধুটিলা ইকোর্পাক’ তথা পিকনিক স্পট।
১৯৯৩ সালে তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক আতাউর রহমান মজুমদার গজনীর গহিন জঙ্গলের পাহাড়ি চূড়ায় গজনী অবকাশ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে শেরপুর জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রিত অবকাশ কেন্দ্রের ব্যাপক উন্নয়ন কাজ এখনও অব্যাহত রয়েছে। শেরপুর জেলা সদর থেকে অবকাশ কেন্দ্রের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গাড়ি করে অবকাশ কেন্দ্রে পৌঁছাতে সময় লাগে বড়জোর ৪৫ মিনিট।
তাছাড়া যারা সবুজের কাছাকাছি যেতে পছন্দ করেন, তাদের জন্য অপেক্ষা করছে নালিতাবাড়ী উপজেলার উপজেলার রামজচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা। ঈদুল ফিতরের প্রকৃতি প্রেমিকদের ভীড় চোখ পড়ার মতো। গারো পাহাড়ে অবস্থিত পানিহাতায় গেলে সহজের ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যাবে। এ স্থানটি এখনো পর্যটকদের জন্য কোন পার্ক গড়ে না উঠলেও প্রকৃতি সবার মন কেড়ে নেবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইফেক্স কাউন্সিল সদস্য হলেন মনজুরুল আহসান বুলবুল পরবর্তী সংবাদ অসহায়ের সহায় ‘নকলা অসহায় সহায়তা সংস্থা’

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads