অসহায়ের সহায় ‘নকলা অসহায় সহায়তা সংস্থা’

খবর টি পড়েছেন : ২০৫
অসহায়ের সহায় ‘নকলা অসহায় সহায়তা সংস্থা’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় কন্যা দায়গ্রস্থ অসহায় এক বাবার পাশে দাঁড়ালো নকলা অসহায় সহায়তা সংস্থা (নঅসস)। নকলা পৌরসভাধীন জালালপুর এলাকার নিয়ামত আলীর মেয়ে সীমা বেগম (২১)কে ধর্মীয়, সামাজিক ও সরকারী সকল আইন কানুন মেনে গড়েরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৩) এর সাথে ২৭ জুন মঙ্গলবার রাতে বিয়ে দেওয়া হয়। ওই বিয়ের সব খরচ বহন করে শিক্ষার্থীদের সংগঠন নকলা অসহায় সহায়তা সংস্থা (নঅসস)।
এমন মহৎ উদ্যোগের সংবাদ পেয়ে নঅসস কর্মকর্তাদের অভিনন্দন জানাতে এবং নবদম্পত্তির জন্য আর্শীবাদ করতে পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুজ্জামান রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, নকলা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোশারফ হোসেন, যুবনেতা রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিক্ষক কামাল হোসেন বিয়ে বাড়িতে সন্ধায় উপস্থিত হন। ‘নকলা অসহায় সহায়তা সংস্থা’র আহ্বায়ক শামীম আহমেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দদের অভিনন্দন জানানোর পরে ওই সংগঠনের অনুরোধে উভয় পরিবারের মুরুব্বিদের উপস্থিতিতে কনে সীমাকে বর আলমগীরের হাতে তোলে দেন উল্লেখিত উপস্থিতিরা। সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, গরীব দুঃখী, অসহায় ও এতিমদের মুখে হাসি দেখেই আমরা তৃপ্ত হই।
উল্লেখ্য, সামাজিক গণমাধ্যম (ফেসবুক)-এ দেখে এই সংস্থার কার্যক্রমকে ত্বরান্বিত করতে দীর্ঘদিন ধরে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছেন অষ্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান; তবে চলতি বছরহতে শরীফের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে নকলা উপজেলা যুবলীগ, ছাত্রলীগের একাংশ এবং সাংবাদিক ও সুধী মহল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমন পিয়াসীদের ভীড় পরবর্তী সংবাদ শেরপুরে ‘ঈদ পুনর্মিলন বন্ধু পরিষদ’র উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads