মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন বুধবার বিকেলে হাজী জালমামুদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার উভয় খেলা উদ্বোধন করেন। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ‘উরফা সরকারী প্রাথমিক বিদ্যালয়’ দল ‘সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ দলকে ৩-২ গোলে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ‘কবুতরমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়’ দল ‘ধনাকুশা সরকারী প্রাথমিক বিদ্যালয়’ দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ওইসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, নকলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন নেতা-কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত থেকে শিশুদের খেলা উপভোগ করেন।

























