ঝিনাইগাতীতে ব্রিজ উদ্বোধন করলেন সাংসদ চাঁন

খবর টি পড়েছেন : ১৪৯
ঝিনাইগাতীতে ব্রিজ উদ্বোধন করলেন সাংসদ চাঁন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার সকালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহাম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ৪৭.০৭ মিটার দৈর্ঘ্য ও ১০.০৩ মিটার প্রস্থের ওই ব্রিজটি ৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে দলিত ঋষি সম্প্রদায়ের বসতভিটা ও মন্দির রক্ষার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads