ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অমিনুল ইসলাম বাদশা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, শিক্ষক জীবন কুমার চক্রবতী প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এ মেধা শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২শ ৩৬ জন দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে ৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। স্নাতক পর্যায়ে ৩ হাজার টাকা ৩৫ জনকে, উচ্চ মাধ্যমিক শাখায় ১ হাজার ৬শ টাকা ৩৮ জনকে, মাধ্যমিক স্তরে ১ হাজার টাকা ১১৫ জনকে এবং প্রাথমিক পর্যায়ে ৪শ টাকা করে ৪৮ জন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।























