শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ এপ্রিল বৃহস্পতিবার শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে কালেক্টরেট ভবন চত্বর থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। ওইসব অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্লাব কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ধর্ষণের শিকার আড়াই বছরের শিশু ॥ ধর্ষক… পরবর্তী সংবাদ নকলায় পাঠাভ্যাস কর্মসূচির আওতায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads