মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পুরষ্কার হিসেবে পেলো সেরা লেখকের সেরা মানের যত সব বই। ওইসব পুরষ্কারের বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে ২ দিনব্যাপী ৭ জন শিক্ষক স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
প্রোগ্রাম আফিসার মোঃ আশরাফুজ্জামান মন্ডলের তথ্যমতে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকায়েপ পরিচালিত, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি (ডিআরএইচ)’র আওতায় গত বছর উপজেলার ৩০ টি স্কুল ও ১৯ টি মাদরাসা হতে ৭ হাজার ৮৮২ শিক্ষার্থী ডিআরএইচ’র সদস্য হয়। বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় ৭ হাজার ৫৯৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তার মধ্যে ২৩৫ জন সেরা পাঠকসহ ৩ হাজার ৫৬৬ শিক্ষার্থী পুরষ্কার বিজয়ী হয়। পুরষ্কার হিসেবে তারা পায় সেরা লেখকের ৫ হাজার ৪৭৪ টি সেরা মানের যত সব বই।























