শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকেলে শ্রীবরদী পৌরশহরের নার্সারী মাঠে আয়োজিত ওই টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম। ওই সময় অন্যান্যের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























