ঝিনাইগাতীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ১৪৭
ঝিনাইগাতীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ বাংলা নববর্ষ-১৪২৪ উৎসব উদ্দীপনায় সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জমশেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, শেরপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম প্রমূখ। প্রস্তুতি সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বাল্য বিয়ে নিরোধ কর্মসূচী বাস্তবায়নে সেমিনার পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads