ads

মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিভাগীয় কমিশনার ফুটবলে শেরপুর ও ময়মনসিংহের পয়েন্ট ভাগাভাগি

খবর টি পড়েছেন : ১৬৫
বিভাগীয় কমিশনার ফুটবলে শেরপুর ও ময়মনসিংহের পয়েন্ট ভাগাভাগি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-1-divisional-footballস্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টে ২৯ নভেম্বর মঙ্গলবারের খেলায় শেরপুর ও ময়মনসিংহ জেলা দল পয়েন্ট ভাগাভাগি করেছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধের ৩৯ মিনিটে ময়মনসিংহের স্ট্রাইকার শরিফ গোল করলে ১-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে শেরপুরের ডিফেন্ডার আতিক গোল করলে ১-১ সমতায় খেলা শেষ হয়। খেলা শেষে এডভোকেট এম এ ছামাদ মেমোরিয়াল একাডেমীর সৌজন্যে ম্যাচের সেরা খেলোয়াড় শেরপুরের গোলদাতা আতিকের হাতে ক্রেস্ট ও এক হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক ডা. এ পারভেজ রহিম ও পরিচালক প্রশান্ত কুমার সাহা। বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের শেরপুর ভেন্যুর ৩ টি খেলায় শেরপুর জেলা দল একটি, জয়, একটি ড্র ও একটি পরাজয় নিয়ে ৩ পয়েন্ট অর্জন করেছে। বিভাগের অপর তিনটি জেলার মধ্যে একটি করে খেলায় নেত্রকোনা এক জয়ে ২ পয়েন্ট, ময়মনসিংহ এক ড্রয়ে ১ পয়েন্ট পেলেও জামালপুর পরাজিত হওয়ায় কোন পয়েন্ট পায়নি।
আগামীকাল ৩০ নভেম্বর জামালপুুর ভেন্যুতে স্বাগতিক জামালপুরের মোকাবেলা করবে নেত্রকোনা জেলা দল। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি আলামিনের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads