স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি শিশু আলামিনের (৯)। ২২ নভেম্বর মঙ্গলবার সাবেক পিপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ বাদলের শহরের সজবরখিলাস্থ বাসা থেকে নিখোঁজ হয় সে। ওই ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ শিশুটির গায়ের রঙ উজ্জল শ্যামলা। মুখাকৃতি লম্বাটে, শারীরিক উচ্চতা আনুমানিক ৪ ফুট। হালকা-পাতলা গড়নের শিশুটি সদা হাস্যোজ্জল এবং চটপটে স্বভাবের। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হাফ প্যান্ট ও গেঞ্জী। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান, তবে শিশুটির অভিভাবক এডভোকেট মোঃ আব্দুল মজিদ বাদলের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ- সজবরখিলা, শেরপুর টাউন, শেরপুর, মোবাইল- ০১৭১১-০৬৯৪৪৪।
উল্লেখ্য, এর আগেও ২৪ জুলাই বাসা থেকে নিখোঁজ হয় আলামিন। পরে ফেসবুকের মাধ্যমে ৩ দিন পর ২৭ জুলাই রাতে শহরের শেরীঘাট এলাকা থেকে তাকে উদ্ধার হয়। ফেসবুকের ওই তথ্যটি শ্যামলবাংলা২৪ডটকম’র মাধ্যমে বিভিন্ন জন শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিলে রাতেই আলামিনের ছবি দেখে তাকে সনাক্ত করেন আশ্রয়দাতা সাবেক পিপি এডভোকেট আব্দুল মজিদ বাদল। অতঃপর রাত ১১টার দিকে শেরীঘাট এলাকার মোঃ হাসান শেখের কাছ থেকে আলামিনকে নিজের হেফাজতে গ্রহণ করেন তিনি। আলামিন ঝিনাইগাতী উপজেলার তিনানী দেবোত্তরপাড়া এলাকার হতদরিদ্র আব্দুল হাকিম ও খোরশেদা বেগমের সন্তান।























