ads

মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৪
নকলায় প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

naklaমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় একদিনে ৪ টি প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার কৃষকদের নিয়ে ভুরদী ব্লকে ১ টি, রুণীগাঁওয়ে ১ টি এবং টালকী ব্লকে ২ টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাওয়ার টিলার চালিত সিডার ও বেড প্লান্টার এর ২ টি করে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ভুরদী ব্লকে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আমিনুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান ফয়সাল, বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, আজাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, ও স্থানীয় মেম্বার শাহজাহান মিয়া। তাছাড়া রুনীগাঁওয়ে কৃষক নবী হোসেনের সভাপতিত্বে এবং টালকী ব্লকের ২ টিতে কৃষক আলহাজ্ব ফসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস গুলোর সবকটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর। ওই ৪টি মাঠ দিবসে সিডার ও বেড প্লান্টার ব্যবহারের কলাকৌশল ও সুবিধা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। প্রতিটি মাঠদিবসে ৩ শতাধিক করে কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাঠ দিবস গুলো গত কাল ২৮ নভেম্বর সোমবারে করার কথা থাকলেও বিশেষ সমস্যা হওয়ায় তা আজ অনুষ্ঠিত হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনেও ষড়যন্ত্র ॥ আ’লীগে বিদ্রোহ… পরবর্তী সংবাদ বিভাগীয় কমিশনার ফুটবলে শেরপুর ও ময়মনসিংহের পয়েন্ট ভাগাভাগি

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads