শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টূণামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শুরু

খবর টি পড়েছেন : ১৩৩
শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টূণামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-bangamata-footballস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টূর্ণামেন্ট দুটির উদ্বোধন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম ও জেলা ফুটবল পরিষদের সভাপতি মানিক দত্ত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উল্লেখ্য, খেলায় জেলার ৫ উপজেলার ৫টি করে চ্যাম্পিয়ন দল অংশ নিচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাণি সম্পদ বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে অ্যাডভোকেসি সভায় সিভিল সার্জনকে ভৎর্সনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads