মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় প্রাণি সম্পদ বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সোমবার দুপুরে নকলা প্রাণি সম্পদ কর্মকর্তার অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম তালুকদার। সাচিবিক/দাপ্তরিক দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার শহিদুল আলম। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম ও প্রাণি সম্পদ সার্জন ডাক্তার আব্দুর রহিম মিঞা, নকলা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য/ভাইস চেয়ারম্যান দেওয়ান কহিনুর, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী প্রমুখ।
সভায় উপজেলায় পশু সম্পদ উন্নয়নের লক্ষ্যে পশু খামারিদের প্রশিক্ষণ দেওয়াসহ সার্বিক সহযোগিতা করা, বিভিন্ন টিকাদান কেন্দ্রের নানা সমস্যার সমাধান করা, পার্শ্ব প্রতিক্রিয়াহীন পশু মোটাতাজাকরন প্রক্রিয়া, প্রয়োজনে নতুন টিকাদান কেন্দ্র স্থাপন করাসহ উন্নয়নমূলক বিবিধ আলোচনা করা হয়।
উল্লেখ্য, উপজেলার সকল সরকারি দপ্তরে একটি করে সমন্বয় কমিটি রয়েছে। যে কমিটি প্রতি দুই মাস পর পর আলোচনা সভায় মিলিত হয়।























