ads

রবিবার , ১১ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদকে সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছে নকলার কামাররা

খবর টি পড়েছেন : ১৯০
ঈদকে সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছে নকলার কামাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

kamarমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : ঈদকে সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছেন শেরপুরের নকলা উপজেলার কামাররা। ক্ষুদ্র লৌহজাত শিল্পের উপর নির্ভর্শীল নকলা উপজেলার পেশাদার কামার পরিবারগুলো।
বছর ঘুরে পবিত্র ঈদুল আযহা এলেই লোহার নানা জিনিস তৈরির টুং টাং শব্দে মুখর হয়ে ওঠে কামার পল্লী। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানী পশু জবাই করার জন্য যন্ত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার প্রায় দুই শতাধিক কামার। কোরবানীর জন্য দা, বিভিন্ন সাইজের চাকু, ছুড়া ও বটির এখন বেশ চাহিদা রয়েছে। আবার কেউ পুরনো দা, বটি, ছুরি শানও দিচ্ছেন। তবে বিগত সময়ের তুলনায় এবার পণ্যের চাহিদার পাশাপাশি দাম ও মজুরি বেড়েছে প্রায় দ্বিগুন বললেন ক্রেতারা।
কোরবানী ঈদ যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছেন কামার ও ক্রেতা সাধারনরা। উপজেলার বিভিন্ন কামারশালা ঘুরে দেখাযায় সারা বছর কাজ না থাকলেও আগত ঈদের এ সময়টা বরাবরই ব্যাস্ত থাকতে হয় তাদের। পশু জবাইয়ের সরঞ্জামাদী কিনতেও লোকজন ভীড় করছেন কামারের দোকান গুলোতে। তাদের দোকানে শোভা পাচ্ছে গবাদি পশু জবাইয়ের বিভিন্ন উপকরণ। ছোট ছুরি থেকে শুরু করে বড় ছুরি ও চাপাতি সান দেয়ার জন্য ৫০টাকা থেকে কাজের গুণাগুণের ভিত্তিতে ৫০ থেকে ১০০টাকা পর্যন্ত নেয় কামাররা। এছাড়া তৈরীকরা প্রতিটি দা ৩০০ টাকা, ছোট ছুরি ৫০টাকা, বটি ১৫০ টাকা, চাপাতি ৪০০ টাকা থেকে ৫০০ টাকা করে বিক্রি করা হয় বলে জনান কামারেরা। মস্তুফা ও সাইদুল নামের কামার দোকানী জানান, কয়েকদিন যাবৎ অল্প স্বল্প বেচাকেনা শুরু হলেও শুক্রবার হতে বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। তারা বলেন, নিজেরাও লোহা এনে দা, চাকু ও ছুরি বানিয়ে নিয়ে যাচ্ছেন অনেক গ্রামীন জনগন। এদিকে কয়েকজন বিক্রেতা জানান, ঈদ উপলক্ষ্যে লৌহজাত পন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কোরবানীর একটি ছোরা ৫০০থেকে ৬০০ টাকা বিভিন্ন সাইজের চাকু ৬০ থেকে ১১০ টাকা, বটি ২০০ থেকে ৪৫০ টাকা, দা ৩৫০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে ঈদের দুই/এক দিন আগে এর দাম এবং চাহিদা আরও বাড়তে পারে বলে তারা আশা করেন। তারা বলেন বোরো ও আমন মৌসুমে এবং কোরবানি ঈদে লৌহজাত পণ্যের ব্যবসার টাকা দিয়েই সারা বছর তারা সংসার চালান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিরুত্তাপ ঈদ বাজার : সরগরম কোরবানীর পশুর হাট পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসক যখন চিকিৎসক : এবার কোরবানীর…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads