স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা বা কোরবানীর ঈদকে সামনে রেখে এবার স্বাস্থ্য বিষয়ক টিপস দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। তিনি ১০ সেপ্টেম্বর শনিবার রাতে ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের ফেসবুকে ওই স্বাস্থ্য টিপস দিয়েছেন। অভিজ্ঞ মহলের মতে, কোরবানীর ঈদে মাংস ভক্ষণে অসাবধানীদের ক্ষেত্রে সেই টিপসটি অত্যন্ত সহায়ক হবে। টিপসটি নিম্নরূপ :
‘বয়স বাড়লে মানুষ শিশুর মত আচরণ করে। বায়না ধরে- বিশেষ করে পছন্দের খাবারের জন্য। তখন ঘটে বিপত্তি। কে না জানে গরুর মাংসের প্রতি বাঙালি মুসলিমের আকর্ষণ দুর্নিবার। কোরবানীর ঈদ আসলেই আমরা এই সমস্যাটা পাই- গলায় গরর মাংস আটকে যাওয়া। অনেক সময়ই রোগীকে general anaesthesia দিয়েই এই মাংসের টুকরা বের করে আনতে হয়। অধিক বয়স্ক বলে এদের শারীরিক অন্যান্য সমস্যা থাকে, তখন আমাদের বিপত্তিতে পড়তে হয়। ঘটে যায় অনাকাংখিত দুর্ঘটনাও। অথচ সাধারন সচেতনতা দিয়েই আমরা এই বিপদ সহজে এড়াতে পারি।
বয়স্কদের গরুর মাংস পরিবেশনে কার্টিলেজ, চর্বির দলা, হাড়ের টুকরা এড়িয়ে চলুন। ঈদে বিপদমুক্ত থাকুন। সবার জন্য শুভ কামনা।’



















