ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রঊফ আজিজ চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ১৩৭
শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রঊফ আজিজ চ্যাম্পিয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic-1 (Dist Daba Champion Rouf Aziz)স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে দাবা প্রতিযোগিতা-২০১৬ চ্যাম্পিয়ন হয়েছেন সদর উপজেলার আব্দুর রউফ আজিজ এবং রানারআপ হয়েছেন শ্রীবরদীর বেলায়েত হোসেন। চুড়ান্তপর্বে ৯ রাউন্ডের খেলায় সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করে রউফ আজিজ এবারের শিরাপা লাভ করেন।
এনিয়ে তিনি পরপর চারবার সহ ৬ বার চ্যাম্পিয়ন হলেন। চ্যাম্পিয়ন হওয়ায় রউফ আজিজ বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ৪২ তম জাতীয় বাছাই দাবা বি-চ্যাম্পিয়নশীপে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে এবারের দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে, তিন দাবাড়– সদরের মো. শাহজাহান, শ্রীবরদীর বেলায়েত ও পুলিশের এসআই সজীব খানের পয়েন্ট সমান ৬ হলে প্লে অব ম্যাচে বেলায়েত হোসেন রানারআপ হন। দ্বিতীয় পর্বে অংশগ্রহনকারী ১০ জন দাবাড়–র মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী প্রথম ৫ জন আগামী বছর চুড়ান্তপর্বে খেলার সুযোগ পাবেন। চ্যাম্পিয়ন-রানারআপ ছাড়া অন্যরা হলেন-মো. শাহজাহান (৩য়), এসআই সজীব খান (৪র্থ) ও সাড়ে ৫ পয়েন্টধারী নকলার সোহেল রানা (৫ম)।
জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সম্পাদক হাকিম বাবুল জানান, তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এবারের দাবা প্রতিযোগিতায় জেলার ৩৫ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রাথমিক বাছাই পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে চুড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads