মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলাধীন উরফা ইউনিয়নের অবসরে যাওয়া জীবিত প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের উদ্যোগে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই সংবর্ধনা দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর্জা চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা ও প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া। ওই অনুষ্ঠানে ২৪ জন অবসর প্রাপ্ত শিক্ষকসহ চেয়ারম্যান রেজাউল হক হীরা-কেও সংবর্ধনা দেয় প্রাথমিক শিক্ষক সমাজ।























