শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে উপজেলার সিংঙ্গাবরুনা ইউনিয়নের জুলগাঁও গ্রামে দুদু মিয়া ওই গ্রামের মৃত বক্তার মিয়ার ছেলে।
জানা যায়, বেশ কিছুদিন যাবত সীমান্তে হাতি তাড়াতে স্থানীয় কৃষকরা পালাক্রমে পহারা দিচ্ছিল। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে ধান ক্ষেতের পাহারা দিতে গিয়ে টং ডেরা ঘরে ঘুমিয়ে পড়ে দুদু মিয়া। ওইসময় সীমান্ত অতিক্রম করে শুক্রবার গভীর রাতে এক দল হাতি এসে তাকে পিষ্ট করে এবং ক্ষেতের ধান খেয়ে সাবার করে চলে যায়। শুক্রবার ভোরে গ্রামের অপর এক কৃষক ক্ষেতে গিয়ে টং ডেরা ঘর ভাঙ্গাসহ দুদু মিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।























