ads

রবিবার , ১০ এপ্রিল ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদীর আয়নাপুর ব্রিজ : খুলে দিয়েছে কৃষকদের ভাগ্যের দ্বার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০১৬ ২:৩১ অপরাহ্ণ

Aynapur Brizখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর উপর নব-নির্মিত আয়নাপুর ব্রিজটি খুলে দিয়েছে কাংশা ইউনিয়নের কৃষকদের ভাগ্যের দ্বার। এ ব্রিজটি নির্মিত হওয়ায় কাংশা ইউনিয়নের কৃষকরা এখন আনন্দে আত্মহারা। এ ব্রিজ ও সংযোগ সড়ক নির্মিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন কাংশা ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচন হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে অনায়াসে বাজারজাত করতে পেরে বেজায় খুশি।
জানা যায়, কাংশা ইউনিয়নে সোমেশ্বরী নদীর আয়নাপুর এ ব্রিজটি নির্মাণের অভাবে ইউনিয়নটি দু’ভাগে বিভক্ত ছিল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন এ ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারেনি। দেশ স্বাধীনের পর থেকে এ ইউনিয়নের কৃষকদের পক্ষ থেকে ব্রিজটি নির্মাণের দাবি উঠে আসে। বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধি ও পশাসনের পক্ষ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় এলে বিভিন্ন দলের প্রার্থীরা এ ব্রিজটি ও সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে শুধু আমাদের কাছ থেকে ভোট নিয়েছে। কিন্তু নির্বাচনের পর কেউ আর আমাদের খোঁজ-খবর নেয়নি। শেখ হাসিনা’র সরকার ক্ষমতায় এলে ইউনিয়নের কৃষকদের দাবীর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য একেএম ফজলুল হক এ ব্রিজটি নির্মাণ কাজ হাতে নেন। এলজিইডি’র ১৩ কোটি টাকা ব্যয়ে এ ব্রিজের নির্মাণ কাজ করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান নাইম এন্টারপ্রাইজ লিঃ ওই ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করে।
এ ব্যাপারে সংসদ সদস্য একেএম ফজলুল হক বলেন, শেখ হাসিনা’র সরকারের উন্নয়নমুখী কর্মকান্ডের অংশ হিসেবেই আয়নাপুর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যেই কাংশা ইউনিয়নের ব্যাপক উন্নয়নের পাশাপাশি অবহেলিত গ্রামগুলোতে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়া হয়েছে। আগামী দু’বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদু্যুতের আলো পৌছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!