শিক্ষা আইন সংশোধনের দাবিতে শেরপুরে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত

খবর টি পড়েছেন : ২২২
শিক্ষা আইন সংশোধনের দাবিতে শেরপুরে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Pic-3স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে কালো মুখোশ পড়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১০ এপ্রিল রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ওই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, নীতিমালা বাস্তবায়ন কমিটির সভাপতি আহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম, শিক্ষাবিদ মদন মোহন চক্রবর্তী ও এমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া একই দাবিতে সংগঠনের জেলা শাখার আওতায় ১৮০টি প্রতিষ্ঠানে দিনব্যাপী ধর্মঘট চলছে। একই দাবিতে আগামী ১৮ এপ্রিল প্রতিষ্ঠানে ধর্মঘট পালনসহ প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হবে।
উল্লেখ্য, শিক্ষা আইন-২০১৬ এর খসড়ায় সৃজনশীল সহায়ক গ্রন্থ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি চাতাল ব্যবসায়ীর মহানুভবতা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদীর আয়নাপুর ব্রিজ : খুলে দিয়েছে কৃষকদের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads