
স্টাফ রিপোর্টার : জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সকল মোবাইল গ্রাহকের বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সচেতনতা সৃষ্টির লক্ষে ১০ এপ্রিল শনিবার সকালে শেরপুরে র্যালি করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানী বাংলালিংক। শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড়ে র্যালির উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আতিউর রহমান মিতুল। ওইসময় স্থানীয় পরিবেশক মীর দেলোয়ার হোসেন দিলু, জোনাল বিজনেস ম্যানেজার মো. হারুন অর রশিদ আকন্দসহ স্থানীয় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলালিংক গ্রাহকরা উপস্থিত ছিলেন। পরে র্যালিটি শহরের বিভিন্ন্ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে খোয়ারপাড় মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহনকারীরা সরকার গৃহীত এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে করে জননিরাপত্তা নিশ্চিত হবে এবং মোবাইল সিমের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।





