ads

সোমবার , ৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃত্তি নিয়ে পিএইচডি করতে চীনে যাচ্ছেন শেরপুরের আনিসুর রহমান

খবর টি পড়েছেন : ১৯০
বৃত্তি নিয়ে পিএইচডি করতে চীনে যাচ্ছেন শেরপুরের আনিসুর রহমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Anisস্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা হাজী জাল মাহমুদ কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ে ভাষা, সংস্কৃতি ও বিশ্ব সভ্যতার অনুষদে ভাষা তত্ত্বের উপর গবেষণার জন্য বৃত্তি পেয়েছেন। তিনি ২০১৫ সালের সেপ্টেম্বর সেশনে গবেষণার কাজ শুরু করবেন।
সাংহাই বিশ্ববিদ্যালয় স্কলারশিপ কমিটি’র এক চিঠিতে আনিসুর রহমানকে জানানো হয়, তারা সারা বিশ্বে ৩৩টি দেশ থেকে ১৩০ জন শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে বৃত্তিসহ গবেষণার (এমএ ও পিএইচডি) জন্য মনোনীত করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে মাত্র ২ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে শেরপুর থেকে ভাষা তত্ত্বের উপর গবেষণার জন্য মনোনীত হন মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ। সারা বিশ্বে আর্ন্তজাতিক সম্পর্ক উন্নয়নের জন্য চীন সরকার প্রতি বছর ওই বৃত্তি প্রদান করে থাকে।
মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে ১৯৯৯ সালে সম্মান এবং ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ২০০৮ সাল থেকে নকলা হাজী জাল মামুদ কলেজে ইংরেজী বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে শিক্ষকতা করে আসছেন। তিনি সাহিত্য-সাংবাদিকতায় জড়িত থাকার সুবাদে শেরপুর প্রেস কাবের সহযোগি সদস্য, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র সাবেক সহ-সভাপতি, শেরপুর কবি সংঘের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আ’লীগের ইফতার মাহফিল পরবর্তী সংবাদ সাবেক স্ত্রীকে অপহরণ চেষ্টা : নালিতাবাড়ীতে ৩ যুবকের…

সর্বশেষ - শিক্ষাঙ্গন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads