ads

সোমবার , ৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক স্ত্রীকে অপহরণ চেষ্টা : নালিতাবাড়ীতে ৩ যুবকের কারাদন্ড

খবর টি পড়েছেন : ২৩১
সাবেক স্ত্রীকে অপহরণ চেষ্টা : নালিতাবাড়ীতে ৩ যুবকের কারাদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

jail-photo-3_4941_0নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সাবেক স্ত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে নালিতাবাড়ীতে স্বামীসহ ৩ যুবককে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ৫ জুলাই রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইউএনও মোহাম্মদ আবু সাইদ মোল্লা ওই কারাদন্ডের আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে উপজেলার আন্দারুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২২) চাচাতো বোন শাপলা বেগমকে বিয়ে করে। বনিবনা না হওয়ায় ৮ মাস আগে উভয়ের সম্মতিতে ডিভোর্স হয়। কিছুদিন আগে জহুরুল শাপলাকে ফের বিয়ে করার প্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় শনিবার রাতে জহুরুল তার বন্ধু রমজান আলী (১৮) ও নাজমুল ইসলামকে (২০) সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে হানা দেয়। এসময় সবাই মুখে কালো কাপড়ের মুখোশ পরে ভয় দেখিয়ে শাপলাকে অপহরণের চেষ্টা করে।
বাড়ির লোকজন ডাকাত ভেবে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘেরাও করে জহুরুলকে হাতেনাতে আটক করে। এসময় অন্য দুই বন্ধু পালিয়ে গেলেও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাদেরও আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে এসে আটককৃতদের নালিতাবাড়ী থানায় নিয়ে আসে এবং দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উভয় পক্ষের শুনানী শেষে দোষ স্বীকার করায় আদালতের বিচারক ও নালিতাবাড়ীর ইউএনও মোহাম্মদ আবু সাইদ মোল্লা প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক ফয়েজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃত্তি নিয়ে পিএইচডি করতে চীনে যাচ্ছেন শেরপুরের আনিসুর… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads