শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সুধী ও এলাকাবাসীর সম্মানার্থে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক খন্দকার মোহাম্মদ খুররম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুরল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরীন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহুল আমীন প্রমূখ। কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এলাকার আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সহা¯্রাধিক লোক অংশ গ্রহণ করেন।























