স্টাফ রিপোর্টার : সংস্কারের অভাবে পড়ে থাকায় নাকাল নাগরিকদের দুর্ভোগ লাঘবে অবশেষে শেরপুর ও শ্রীবরদী পৌর শহরে রাস্তা উন্নয়ন-সংস্কারের কাজ শুরু হয়েছে। ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় ওই উন্নয়ন কাজ করা হচ্ছে।
জানা যায়, জনযাতায়াতে তীব্র দূর্ভোগ লাঘবে শেরপুর পৌর এলাকায় দ্রুত গতিতে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তা উন্নয়ন-সংস্কারের প্রকল্প গ্রহণ করা হয়েছে।ওইসব প্রকল্পের আওতায় শনিবার প্রাথমিক পর্যায়ে ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে থানা মোড়-খরমপুর-চাপাতলী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ উপলক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনের আগে থানা মোড় এলাকায় এক সংপ্তি আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাজি মতিউর রহমান, কাউন্সিলর হারুন জিলানী, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ও জেলা ছাত্রলীগ সেক্রেটারী নাজমুল হাসান স¤্রাট প্রমুখ।
এদিকে শ্রীবরদী পৌর এলাকায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও নবিদেপ প্রকল্পের অর্থায়নে ৯টি নতুন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। ওই দু’টি প্রকল্পের আওতায় পৌর এলাকার পোড়াগড়ে ২ টি, আটাকান্দায় ১টি, তাতীহাটিতে ১টি, তারাকান্দিতে ১টি, ছনকান্দাতে ২টি ও খামারিয়াপাড়া গ্রামে ১টি নতুন সড়ক নির্মাণ-উন্নয়ন করা হবে। এ উপলে শনিবার দুপুরে পৌর ভবনে মেয়র আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন।


























