ads

রবিবার , ৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একযুগেও নির্মিত হয়নি কোনাগাঁও-বালিয়াচন্ডী ব্রিজ

খবর টি পড়েছেন : ২৩৬
একযুগেও নির্মিত হয়নি কোনাগাঁও-বালিয়াচন্ডী ব্রিজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Biddhos.Brizখোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : এক যুগেও নির্মিত হয়নি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কোনাগাও চৌরাস্তা থেকে বালিয়াচন্ডী রাস্তার কাটাখালী বিধ্বস্ত ব্রিজটি। ফলে এ পথে যাতায়াতকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ২০০৩ সালে পাহাড়ী ঢলের পানির তোড়ে এলজিইডি’র পুরনো ব্রীজটি বিধ্বস্ত হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গ্রামবাসীদের পক্ষ থেকে বিধ্বস্ত ব্রীজের দু’পাশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশ ও কাঠের পাটাতন তৈরী করে কোন রকমে যাতায়াত ব্যবস্থা চালু করা হয়। ওই পাটাতনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত পথচারী যাতায়াত করে আসলেও কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ও তাদের গবাদি পশু পারাপারের ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংযোগ সড়ক নেই, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পরবর্তী সংবাদ ১ম টি-২০ তে ৫২ রানে হারল বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads