ads

সোমবার , ৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় বারের মত ফিফা নারীদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

খবর টি পড়েছেন : ২২৫
তৃতীয় বারের মত ফিফা নারীদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

USAশ্যামলবাংলা স্পোর্টস : গত বিশ্বকাপ জয়ী জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো ফিফা নারীদের বিশ্বকাপ শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। ২০১১ বিশ্বকাপের ফাইনালে জাপানের কাছে পেনাল্টিতে হেরে গিয়েছিল যুক্তরাষ্ট্র।

Shamol Bangla Ads

রবিবার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্যালেস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের এই জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন অধিনায়ক কার্লি লয়েড। মাত্র ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল করে এগিয়ে দেন লয়েড। দুই মিনিট পরই জাপান একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দ্বিতীয় গোলটি পেয়ে যান ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।আরেক মিডফিল্ডার লরেন হলিডে ব্যবধান বাড়ানোর পর প্রায় ৫০ গজ দূর থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন লয়েড। ম্যাচের ১৬ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে হতভম্ব হয়ে যায় এশিয়ার পরাশক্তিরা।

Shamol Bangla Ads

বিরতির আগে জাপান একটি গোল শোধ করলেও খেলায় আর ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের জনস্টনের আত্মঘাতী গোলে একটু আশা দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে দুই মিনিট পরই ডিফেন্ডারদের ভুল টবিন হিথ গোল করে ৫-২ করে জয় ছিনিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনুর্ধ্ব-১৫ ফুটবল : শেরপুরের ক্ষুদে ফুটবলাররা গোলবন্যায় ভাসালো… পরবর্তী সংবাদ দাতাদের প্রস্তাব প্রত্যাখানের পক্ষে গ্রিসের বেশিরভাগ জনগণ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads