ads

সোমবার , ৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাতাদের প্রস্তাব প্রত্যাখানের পক্ষে গ্রিসের বেশিরভাগ জনগণ

খবর টি পড়েছেন : ২১৮
দাতাদের প্রস্তাব প্রত্যাখানের পক্ষে গ্রিসের বেশিরভাগ জনগণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Greeceশ্যামলবাংলা ডেস্ক : গ্রিসের ঋণ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির বেশিরভাগ জনগণ। এর মধ্য দিয়ে ঋণদাতাদের দেওয়া কঠোর কৃচ্ছ্রসাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) প্রত্যাখ্যান করলেন তারা। রবিবারের গণভোটে ৬১ দশমিক ৩ শতাংশ ভোটার দাতাদের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন আর প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৮ দশমিক ৭ শতাংশ ভোটার।
দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, ‘গণভোটের ফলাফল ইউরোপের বিপক্ষে নয়, বরং ঋণ সংকট মোকাবেলায় আলোচনার ক্ষেত্রে দেশটির সামর্থ্য বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছে ভোটাররা।’ তিনি বলেন, ‘আগামীকাল গ্রীস আবার আলোচনার টেবিলে ফিরে যাবে।’
এদিকে গণভোটের ফলাফলকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন ইউরোপিয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্যুলজ। তিনি বলেন, ‘এটি একটি কঠিন দিন। গণভোটে ‘না’ এর মাধ্যমে দেশটি আলোচনায় একটি ভালো সমাধানে পৌছুতে সমর্থ হবে বলে আমি সঠিক মনে করি না।’
ভোটের এই বিজয়ের পর গ্রীসের প্রধান বিরোধী দল নিউ ডেমোক্রেসি দলের নেতা এন্টোনিস সামারাস পদত্যাগ করেছেন। সূত্র: বিবিসি

Need Ads
পূর্ববর্তী সংবাদ তৃতীয় বারের মত ফিফা নারীদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র পরবর্তী সংবাদ এই ঈদেও তাহসান-মিথিলা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads