ads

সোমবার , ৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটি টাকায় ব্রিজ হলেও দীর্ঘ ১১ বছরেও পাকা হয়নি রাস্তা : ১০ গ্রামের মানুষের যাতায়াতের মাধ্যম নৌকা

খবর টি পড়েছেন : ১৯৬
কোটি টাকায় ব্রিজ হলেও দীর্ঘ ১১ বছরেও পাকা হয়নি রাস্তা : ১০ গ্রামের মানুষের যাতায়াতের মাধ্যম নৌকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Gozarmariস্টাফ রিপোর্টার : উন্নয়ন-অগ্রগতি আর উৎকর্ষ সাধনের এ যুগেও শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ১০ গ্রামের মানুষের যাতায়াতের মাধ্যম কেবলই নৌকা। স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর এবং বিশেষ করে এলাকায় ৮ কি.মি. দৈর্ঘ্যরে একটি রাস্তায় কোটি টাকায় ব্রিজ নির্মাণের ১১ বছর পরও রাস্তাটি পাকা না করায় বর্ষা মৌসুমে ওই ১০ গ্রামের প্রায় ২৪/২৫ হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। এরপরও টনক নড়ছে না এলাকার জনপ্রতিনিধিসহ দায়িত্বশীল মহলের।
জানা যায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শেরপুরের অন্যান্য এলাকার মত সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগলেও এখনও প্রশস্তকরণ ও পাকাকরণের অভাবে পড়ে আছে মাটিয়াপাড়া সিএন্ডবি রোড থেকে সারিকালিনগর, গজারমারী হয়ে বাগেরভিটা বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে একমাত্র বাহন নৌকাযোগে পারাপার হতে গিয়ে চরম দূর্ভোগের শিকার হতে হয় মাটিয়াপাড়া, সারিকালিনগর, বালুরচর, কালিনগর, নয়াপাড়া, দাঁড়িয়ারপাড়, কান্দুলী, কুচনিপাড়া, বাগেরভিটা ও কোনাগাঁও গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ এলাকাবাসীর। শুষ্ক মৌসুমে যেমন-তেমন, প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি এবং পাহাড়ী ঢলের পানিতে রাস্তাটি তলিয়ে যায়। আর গ্রামবাসীদের রাস্তা পারাপারে দূর্ভোগের সীমা থাকে না। দীর্ঘদিন থেকেই এলাকাবাসীর পক্ষ থেকে ওই রাস্তাটি সংস্কার ও পাকাকরণের দাবি উঠে বহুবার। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে রাস্তা নির্মাণের জন্য আশ্বাসও পাওয়া যায়। সেই আশ্বাসের প্রেক্ষিতে ২০০৪ সালে ওই রাস্তার গজারমারী অংশে এলজিইডি’র ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ব্রিজ। কিন্তু ওই ব্রিজ নির্মাণের দীর্ঘ ১১ বছর পরও সংস্কার ও পাকাকরণ করা হয়নি রাস্তাটি। আর রাস্তাটি নির্মিত না হওয়ায় মৌলিক অর্থে কোন কাজে আসছে না বিপুল অংকের টাকায় নির্মিত ওই ব্রিজটিও। বরং ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে এখন ওই এলাকার হাজার হাজার মানুষের দূর্ভোগের পাশাপাশি খোদ ওই ব্রিজটিও হুমকির সম্মুখীন।
এ ব্যাপারে এলজিইডি’র ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী আমির আলী বলেন, নিচু এলাকার ওই রাস্তাটি প্রশস্তকরণসহ পাকাকরণে অনেক অর্থের প্রয়োজন। তবে যেহেতু ওই রাস্তায় বেশ আগেই ব্রিজ নির্মিত হয়েছে, সেহেতু ব্রিজটি রক্ষাসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাঘবে রাস্তাটি উঁচু, প্রশস্ত ও পাকাকরণে প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী বলেন, ঝিনাইগাতীর ওই ব্রীজে যাতায়াতের জন্য ৯ কিলোমিটার রাস্তা উন্নয়নে নতুন যে প্রকল্প আসবে সামনের অর্থ বছরে তার জন্য প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের কাঁটাখালী গণহত্যা দিবস আজ : নেই শহীদদের… পরবর্তী সংবাদ আকাশে মেঘ জমলেই ছুটি!

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads