ads

সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ ঠেকাতে মারধরের মিথ্যা অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে গড়জরিপা আজিজিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঠেকাতে ভুক্তভোগীর বিরুদ্ধে মারধরের ‘মিথ্যা’ অভিযোগ তোলা হয়েছে। এর প্রতিবাদে ২৩ নভেম্বর রবিবার বিকেলে গড়জরিপা ইউনিয়নের মিলনবাজার চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পাল্টাপাল্টি এ অবস্থায় এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও ভুক্তভোগীর অভিযোগ, প্রায় চার মাস আগে স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামানের ছেলে নাছিদুল ইসলাম রনির কাছে মাদ্রাসার অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা নেন মাদ্রাসার সুপার আব্দুল কাদের। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি চাকরি দিতে গড়িমসি শুরু করেন এবং অর্থ ফেরত দিতেও অস্বীকার করেন। এ অভিযোগ এলাকাবাসী ও স্থানীয়রা মিলে সুপার আব্দুল কাদেরকে ডেকে নিয়ে টাকা ও চাকরির কথা জিজ্ঞেস করেন। কিন্তু এরপর সুপার ফিরে গিয়ে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেন। এই অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী রবিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

ভুক্তভোগী রনির বাবা মো. আক্তারুজ্জামান বলেন, আমার ছেলের চাকরির জন্য মাদ্রাসার সুপার আব্দুল কাদেরকে ১০ লাখ টাকা দেই। কিন্তু তিনি দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় সুপারকে ডেকে নিয়ে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এতে এলাকাবাসীর সাথে তার তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আমি খবর পেয়ে সেখানে যাই এবং সুপারকে সম্মানের সাথে বিদায় দেই। কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ চক্রান্তে মাদ্রাসার সুপার আমাদের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেন। প্রকৃতপক্ষে মারধরের কোন ঘটনা সেদিন ঘটেনি। শুধু তর্কাতর্কি হয়েছে। আমি ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এটিকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

Shamol Bangla Ads

তবে এসব অভিযোগ অস্বীকার করে গড়জরিপা আজিজিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদের বলেন, মাদ্রাসার এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে তারা আমাকে মারধর করেছে। এখানে চাকরি বা টাকা নেওয়ার কোন বিষয় নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল কাদিরের দাফন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads