শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। তিনি উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করার আহ্বান জানান।
আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, মোবাশ্বের আলী চৌধুরী টুটন, আব্দুল হক তালুকদার চান মিয়া ও মোজাম্মেল হক, শেরপুর জেলা মোটরযান মালিক সমিতির কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম শরিফ, উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান বুলবুল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক আসমা খাতুন প্রমুখ।

সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক, জুয়া, পৌরশহরে যানজট নিরসনসহ নানা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























