ads

সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

খবর টি পড়েছেন : ১০৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

গুলিবিদ্ধরা হলেন সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।

গুলিবিদ্ধদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে দুর্বৃত্তরা মিছিলে হামলা ও গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Shamol Bangla Ads

পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। যেই জড়িত থাকুক প্রশাসনের প্রতি আহ্বান দোষীদের অতিদ্রুত গ্রেপ্তার করুন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার পরবর্তী সংবাদ ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল কাদিরের দাফন…

সর্বশেষ - রাজশাহী বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads