ads

রবিবার , ১১ অক্টোবর ২০২৬ | ১১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল ভাবে শুরু হয়েছে। ১১ অক্টোবর রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রথমবারের মতো পারমানবিক বিক্রিয়া শুরু করে রোসাটম। এখন বিক্রিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে। রোসাটম ঢাকার একজন কর্মকর্তা ওই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এখন ধাপে ধাপে কেন্দ্রটির নানা পরীক্ষা শেষ করা হবে। নভেম্বরের ২০ তারিখ থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বাপশক) লাইসেন্স দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম হলো।

বায়েরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির নির্ধারিত লাইসেন্সিং প্রক্রিয়ায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সাইট লাইসেন্স, প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন, নির্মাণ অনুমোদন, চূড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন এবং সবশেষে চালনা লাইসেন্স দেওয়ার ধাপ রয়েছে।

Shamol Bangla Ads

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিশ্লেষণ, কারিগরি নথি ও লাইসেন্স গ্রহণের কার্যক্রম আগেই সম্পন্ন করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি কমিশনের দায়িত্বে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

Need Ads