ads

রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হলেন আনিসুর রহমান

খবর টি পড়েছেন : ৫,৬৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজশাহী রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। ১৬ জুলাই রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে ওই বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, গোপালগঞ্জের কৃতি সন্তান আনিসুর রহমান ১৯৯০ সালে যশোর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে ৩১ মে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আনিসুর রহমান।

Shamol Bangla Ads

তিনি পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়ণগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার ও যুগ্ম কমিশনার (ক্রাইম), সিআইডির ডিআইজি ও সর্বশেষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আনিছুর রহমান চাকরিতে কৃতিত্বের অবদান স্বরূপ ২০১২ সালে পিপিএম ও পরের বছর বিপিএম পদক পেয়েছেন। তিনি শেরপুরের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর স্বামী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিরাপদ কর্মস্থলের দাবিতে শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads