ads

বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৮৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একইসাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ১১ নভেম্বর বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে ৭ বছর বয়সী ছেলে শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বাবু। তবে ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তিনি অপহরণকারীদের নিকট টাকা পাঠাতে ব্যর্থ হন। এদিকে পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজারে ওই শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশু অপহরণকারী রাইসুলকে দেখে চিনতে পারে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রাইসুল অপহরণের কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায় ওইদিনই ওই শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

পরবর্তীতে নালিতাবাড়ীর থানার এসআই মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়। আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকী দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের স্বপ্ন নিয়ে…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads