ads

বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী শান্তানন্দ ও তার সহযোগীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে প্রতারণা, ভণ্ডামি, মামলাবাজি, অপচিকিৎসা এবং ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বক্তব্য প্রদান শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন। এ সময় পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস,আশীষ দেসহ কয়েকশত ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে শান্তানন্দ নামে সাধারণ মানুষকে মানসিক কারসাজি, ভুয়া দীক্ষা, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অপচিকিৎসার চক্রান্ত চালিয়ে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন মন্দিরের জায়গা দখলচেষ্টা, চাঁদা দাবি, ভুয়া মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করার গুরুতর অভিযোগ রয়েছে।

Shamol Bangla Ads

পূর্বে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের চাপে মুচলেকা দিয়ে শেরপুর ত্যাগ করলেও সম্প্রতি সে পুনরায় তার সহযোগীদের নিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, তার সম্পর্কে নানা অভিযোগ মৌখিকভাবে পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এসআই-এর বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগে সংবাদ… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads