ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

শেরপুরে গৃর্দ্দানারায়নপুর ও কলেজ মোড়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এসব বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন।

Shamol Bangla Ads

পূবালী ব্যাংক শেরপুর টাউন শাখার উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবারুন স্কুলের অধ্যক্ষ আনোয়ার হাবিব কমল, শিক্ষক খুরশিদ আলম রিনু, নবারুন শিক্ষা পরিবারের পরিচালক তরুন চক্রবর্তী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি, শেরপুর জেলা শাখার সভাপতি মো. রমজান আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম খোকন প্রমুখ। সভা সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা অর্পা কর।

সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসির উপ মহা ব্যবস্থাপক এবং টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান মো. বেল্লাল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং এর যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এ প্রয়াস। সকল গ্রাহক যাতে সহজভাবে একাউন্ট খোলা, টাকা জমা ও তোলা এবং বিভিন্ন বিল পরিশোধ নিজেরাই করতে পারে সেজন্যই ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হলো। গ্রাহক এর শতভাগ সুফল ভোগ করবে এটিই আমরা প্রত্যাশা করি।

Shamol Bangla Ads

এদিকে গৃর্দ্দানারায়নপুর এলাকায় আজ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সহজ ক্যাশলেস ক্যাম্পেইন পরিচালিত হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads