ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপস ‘অরুণিমা’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল চাইল্ড প্রটেকশন ও আর্লি ইন্টারভেনশন প্লাটফর্ম ‘অরুণিমা’ অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অ্যাপসের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। ওইসময় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সচেতন মহলসহ সকলের সমন্বিত ভূমিকা রাখতে হবে। তিনি বাল্যবিবাহ এবং ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, বিএনপি নেতা আবদুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া জেলা কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে ইবসার হোসেন অর্থি ও তাহিয়া তাবাসসুম তুবা বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন জানায়, এই অ্যাপটির মাধ্যমে জেলার যেকোন স্থান থেকে যেকোনো সময় বাল্যবিবাহের সংবাদ দ্রুত সময়ের মধ্যে জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো যাবে। বাল্যবিবাহের সংবাদ জানানোর পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে অ্যাপসের তথ্যদানকারীর নাম পরিচয় কেউ জানতে পারবে না।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads