ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ভস্মিভূত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ি ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুজুরীকান্দা গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের আরিফুল ইসলামের হাফ-বিল্ডিং ঘরেও ছড়িয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

Shamol Bangla Ads

শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক পাম্প সেট করে দুটি লাইন দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।

Need Ads